অনলাইনে প্রিন্টিং সেবা

১৫ সেপ্টেম্বর, ২০১৯ ১৩:০৮  
দেশের অভ্যন্তরে অনলাইনেই প্রিন্টিং সেবা দিচ্ছে এফ-কমার্স প্রতিষ্ঠান প্রিন্ট ভ্যালী। তরুণ উদ্যোক্তাদের (স্টার্ট-আপ) জন্য চালু করেছে 'কিকস্টার্ট' প্যাকেজ। রোববার দেশের স্টার্ট-আপগুলোর জন্য নতুন এই প্যাকেজের ঘোষণা দেন প্রিন্ট ভ্যালীর প্রতিষ্ঠাতা এম. রেজাউল করিম। তিনি জানান, কিকস্টার্ট প্যাকেজে উন্নতমানের আল্ট্রা ভায়োলেট (ইউভি) মেশিনে প্রিন্টকৃত ১০ টি আইডি কার্ড, ১০ টি কাভার, স্টার্ট-আপের লোগো সংবলিত ১০টি রিবন (ফিতা), ১০ জনের নামে ১০ হাজার ভিজিটিং কার্ড, ১ হাজার প্যাড ও ১ হাজার খাম পাওয়া যাবে ১০ হাজার টাকায়। খরচ ৪ হাজার টাকার সমপরিমান হলেও উদ্যোক্তাদের স্বার্থে সাশ্রয়ী মূল্যে শুধু মাত্র অনলাইনে (ইমেইলে বা ফেসবুকে) অর্ডার করলেই ৭২ ঘন্টার মধ্যে এগুলো তাদের অফিসে পৌঁছে দেয়া হবে। প্রতিষ্ঠানটি জানায়, ব্যাজ, আইডি কার্ড, ফিতা, বিজনেস কার্ড, নোটবুক, কলম, ফোল্ডার, ব্যানার, ফেস্টুন-স্টীকারসহ সবধরণের প্রিন্টিং বিষয়ক কাজ করে প্রিন্ট ভ্যালী। কিকস্টার্ট প্যাকেজটি অর্ডার করতে প্রতিষ্ঠানটির ফেসবুক পেইজ- https://www.facebook.com/PrintValy/ অথবা [email protected] এ যোগাযোগ করলেই প্রিন্টিং সল্যুশন মিলবে।